আজ বিকাল ৩টা ৪০ মিনিটে জিটিভিতে প্রচার হবে ভ্যালেন্টাইনের বিশেষ অনুষ্ঠান ‘কলমে কণ্ঠে ভালোবাসা বন্ধনে’। বিনোদন সাংবাদিক, কণ্ঠশিল্পী ও অভিনয় শিল্পীদের নিয়ে বিশেষ আড্ডানুষ্ঠান এটি। আড্ডায় অংশগ্রহণ করছেন সংগীতশিল্পী ও সাংবাদিক তানভীর তারেক, অভিনেতা ও সাংবাদিক এমএস রানা, মডেল অভিনেত্রী স্পর্শীয়া ও সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহমুদ হাসান। আড্ডায় উঠে আসবে ভালোবাসার মজার মজার সব তথ্য।
