নতুন ‘লাভগুরু’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২১
নতুনভাবে শুরু হচ্ছে ভালোবাসার বাস্তব গল্প আর গানের অনুষ্ঠান ‘লাভগুরু’। রেডিও আমার এই নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনা করে এর আগে অনেকেই হয়েছেন জনপ্রিয়। তবে এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নতুনভাবে ‘লাভগুরু’ সাজিয়েছে এফএম কর্তৃপক্ষ। ‘জয় হোক ভালোবাসার’ এই স্লোগানে আজ রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত সরাসরি শুনতে পারবে রেডিও আমারের শ্রোতারা। রেডিও আমারের অনুষ্ঠান প্রধান সজীব দাস বলেন, ‘অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে থাকছেন আরজে টুটুল ও আরজে শিমুল। অতিথি হিসেবে এ সময়ের জনপ্রিয় তারকা দম্পতি থাকবেন।’