আলেপ্পোয় বিমান ঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহীরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
সিরিয়ায় বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি বিমান ঘাঁটি দখল করে নিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার বিদ্রোহীরা আলেপ্পোর আল জারাহ বিমানবন্দরটি দখল করে নেয়। যেখানে বিদ্রোহীরা মিগসহ কয়েকটি যুদ্ধবিমান দখলে নেয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ৪৮ ঘন্টা তুমুল লড়াইয়ের পর বিদ্রোহীরা বিমান ঘাঁটিটির দখল নেয়। হামলায় ৪০ সেনা হতাহত ও বন্দি হয়। বাকিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এর পরপরই সরকারি বাহিনী সেখানে বিমান হামলা চালায়। পর্যবেক্ষকরা এএফপিকে জানায়, সিরিয়ার বিদ্রোহীরা শহর দখলের চেয়ে এখন সামরিক ঘাঁটিগুলো দখলের দিকে বেশি জোর দিয়েছে।