চেলসির নতুন মিশন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
গত চ্যাম্পিয়ন্স লিগের পদে পদে ভাগ্য ছিল তাদের সঙ্গে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেইসঙ্গে বদলে যাওয়া আইনে প্রথম দল হিসেবে নিজেদের লিগে সেরা চারে না থেকেও চ্যাম্পিয়ন হিসেবে এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিল চেলসি। কিন্তু এবার আর ভাগ্য তাদের পক্ষে ছিল না। ইতিহাসের প্রথম দল হিসেবে সর্বশেষ চ্যাম্পিয়ন দল হয়েও বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথমপর্ব থেকেই। আজ সেই চেলসির শুরু হচ্ছে এক ধাপ পেছনের ইউরোপা লিগ জয়ের মিশন। শুধু চেলসি নয়, এই দ্বিতীয় সারির ইউরোপীয় প্রতিগোতাির লড়াইয়ে নামছে আরেক ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব লিভারপুলও। ইংল্যান্ডের দল দুইটি ইউরোপা লিগের শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে। টুর্নামেন্টটির শেষ ৩২-এর (প্রথম লেগ) লড়াই শুরু হচ্ছে আজ। ইউরোপা লিগে দুইবারের চ্যাম্পিয়ন টটেনহ্যামের সাথে রয়েছে নিউ ক্যাসলও। প্রিমিয়ার লিগের দল দুইটি নক আউট পর্বে চমক দেখাতে পারবে এই প্রত্যাশা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু চলতি আসরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। একটি ইতিহাসও হয়েছে। ইতিহাসে তারাই প্রথম দল যারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়ে পরের আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে। তবে ইউরোপা লিগটিকে তারা গুরুত্বের সাথে দেখছে। চেলসি আজ চেক প্রজাতন্ত্রের দল স্পার্টা প্রাগের মুখোমুখি হবে। চেলসি কখনোই ইউরোপা লিগ শিরোপা জিতে নিতে পারেনি। স্পেনের ডিফেন্ডার সিজার এজপিলিকিউটে বলেন, ‘এটা সত্যি যে, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স লিগের মতো নয়। চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে শীর্ষ টুর্নামেন্ট এবং ইউরোপা লিগ বড় আসর। একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমাদের সুযোগ রয়েছে এটা জিতে নেয়ার। ইতিহাসে দেখা যায়, চেলসি এটা জিততে পারেনি। আমরা সেটা জিতে নেয়ার চেষ্টা করব।’ অন্যদিকে লিভারপুলের সামনে রেকর্ড হাতছানি দিচ্ছে। চার ইউরোপা লিগ শিরোপা এর আগে কেউ জিতে নিতে পারেনি। টানা দুইবারের রাশিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন জেনিথ সেইন্ট পিটার্সবার্গ মুখোমুখি হবে আজ অল রেডদের। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ভালো করতে পারছে না। গত সোমবার তারা ওয়েস্টব্রুমউইচ আলবীয়নের বিপক্ষে ২-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান করছে। পিটার্সবার্গ ২০০৮ সালে সর্বশেষ ইউরোপা লিগ শিরোপা জিতেছিল। সেখানে লিভারপুল জিতে নেয় ২০০১ সালে সর্বশেষ। এফএ কাপে তৃতীয় স্তরের দল ওল্ডহামের কাছে হেরে বিদায় নিয়েছিল লিভারপুল। তাই চলতি মৌসুমে এখন ইউরোপা লিগ শিরোপা তারা জিততে মরিয়া থাকবে। টটেনহ্যাম মুখোমুখি হবে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয়ের দৌড়ে দূরন্ত প্রতিযোগী লিঁও। তবে টটেনহ্যামকে নামতে হবে জারমেইন ডিফোকে ছাড়াই। অন্যদিকে লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে রুবিন কাজানের মুখোমুখি হবে। এছাড়া তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারমিলান নিজেদের স্টেডিয়ামেই রোমানিয়ার ক্লুজ ন্যাপোকার মোকাবিলা করবে। আর নাপোলি লড়বে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনের সাথে। ইউরোপা লিগে আজ বৃহস্পতিবার আনঝি হ্যানোভার জেনিথ সেন্ট পিটার্সবার্গ লিভারপুল আয়াক্স স্টুয়া বুখারেস্টি বাতে বরিসভ ফেনেরবাচ বায়ার লেভারকুসেন বেনফিকা ডায়নামো কিয়েভ বোরডেক্স লেভান্তে অলিম্পিয়াকোস নাপোলি ভিক্টোরিয়া প্লজেন স্পার্টা প্রাগ চেলসি অ্যাতলেটিকো মাদ্রিদ রুবিন কাজান বরুশিয়া মনশেনগ্লাডবাখ ল্যািসও বাসেল নিপ্রো ইন্টারমিলান ক্লুজ ন্যাপোকা নিউ ক্যাসল মেটালিস্ট খারকিভ টটেনহ্যাম লিঁও স্টুটগার্ট রেসিং জেঙ্ক