স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবায় ষষ্ঠ হতে দশম শ্রেণি গ্রুপে (এ গ্রুপ) ভারতের শুভ্রদীপ্ত দাস, প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণি (বি গ্রুপ) গ্রুপে জেমকম গ্রুপের ফাহাদ রহমান এবং ছাত্রীদের গ্রুপে (সি গ্রুপ) মতিঝিল সেন্ট্রাল গার্লস স্কুলের তানজিনা আক্তার তানি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
শুভ্রদীপ্ত আট খেলায় আট, ফাহাদ ও তানি সাত খেলায় সাত পয়েন্ট করে পেয়েছে। বি গ্রুপে মৌলভীবাজারের লিলি চিলড্রেন একাডেমীর জামিম আল হামিদ ছয় পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছে।
ছাত্রীদের গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জের ফাতেমা তুজ্জোহরা শ্রাবণী রানার-আপ হন। গতকাল খেলা শেষে ক্রীড়া পরিষদ টাওয়ারে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ কর্পোরেট (এফেয়ারস) বিটপী দাস চৌধুরী। এছাড়াও দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে, এম, শহীদউল্ল্যাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
