সদরঘাটসহ দেশের সবক’টি ঘাটে ইজারাদারদের নিকট বিআইডব্লিউটিএ’র পাওনা অর্থ আদায়ে আইনগত পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে মামলাজনিত কারণে যে সকল ঘাটের বকেয়া ইজারামূল্য অনাদায়ী রয়েছে সেগুলো আদায়ে সকল আইনগত পদক্ষেপ অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে।
