জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ইসির বৈঠক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং প্রচলিত আইন-কানুনের সাথে দলটির গঠনতন্ত্রের যেসব অসামঞ্জস্যতা রয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে কমিশনের আইন শাখাকে নির্দেশ দিয়েছে (ইসি)। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী গতকাল দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, ‘গঠনতন্ত্র সংশোধনের জন্য বেশ কয়েকবার জামায়াতে ইসলামীকে সময় দিয়েছিল নির্বাচন কমিশন।’ তিনি বলেন, জামায়াতকে সর্বশেষ দুই মাসের জন্য সময় দিয়েছিল নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, কমিশন এখন আইনের আলোকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কাজ করছে।