সাবেক দুই এমপিসহ কুষ্টিয়া বিএনপি’র ১৬ নেতাকে সংবর্ধনা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
কুষ্টিয়ায় বিএনপি’র সাবেক দুই এমপিসহ সদ্য কারামুক্ত ১৬ নেতাকে গত মঙ্গলবার গণসংবর্ধনা দেয়া হয়। শহরের মজমপুর গেট চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ‘ল’ কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম। শহর বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কারামুক্ত সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, এম এ শামীম আরজু, কুতুব উদ্দিন আহম্মেদ, যুবদল নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন, এসএম ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।