মোরেলগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে অত্র গ্রামের জনৈক কবির শিকদারের বাড়ীর সামনের ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন জানান, লাশের পরনে ছেঁড়া সেলোয়ার ও গাঁয়ে কামিজ ছিল। প্রাথমিক সুরতহাল লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কোন পরিচয় মেলেনি। তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।