বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ মোট ১১টি পদের মধ্যে ৭টিতেই বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ জয়লাভ করেছে। অপরদিকে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ যুগ্ম-সম্পাদকসহ মোট ৪টি পদে জয়লাভ করেছে। নির্বাচনে সোনালী দলের প্রার্থী অধ্যাপক ড. ফজলুল আউয়াল মোল্লাহ সভাপতি ও অধ্যাপক ড. হাম্মাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে বিরতিহীন ভোটগ্রহণের পর ওইদিন রাতে ফলাফল ঘোষণা করা হয়।