অবৈধ ভিওআইপি ব্যবসায়

নোয়াখালীতে স্বামী স্ত্রীসহ গ্রেফতার ৩

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের একটি বাসা থেকে অবৈধ ভিওআইপির ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ব্যবসার সাথে জড়িত মনজুর হোসেন (৩০) ও তার স্ত্রী রুমা আক্তার (২১) এবং কর্মচারি আলাউদ্দিনকে (২৮) গ্রেফতার করে। এ সময় পুলিশ ভিওআইপির কাজে ব্যবহূত কম্পিউটার সেট, ৪০টি সীম কার্ডসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বাসা ভাড়া করে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতদের গ্রামে বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের পূর্ব রাজাপুরে।