যারা কখনও ঊনসত্তরের গণঅভ্যুত্থান
একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেনি
আজ আমার প্রণতি সেইসব তরুণ-তরুণীদের জন্যে
যারা শাহবাগে প্রখর রোদে দাঁড়িয়ে বলছে—
ঘৃণা সেইসব বেজন্মাদের প্রতি
স্বদেশের মাটি জ্বালিয়ে পুড়িয়ে
বীরদর্পে যারা বলেছিল—জিন্দাবাদ
সহস্র কণ্ঠের ধ্বনি আকাশে বাতাসে ক্রমাগত
আমাদের পায়ের নিচে জমে থাকা মলিন ধুলো
মা-বোনদের শ্লেষ-মিশ্রিত থুতু
বক্ষের খণ্ডিত ঘৃণা
সবটুকু মেখে দিতে চাই
সেইসব বেজন্মাদের মুখে
শাহবাগের এই উতপ্ত রোদে
নববসন্তের নব দিনে
এই কবিতা সেইসব তরুণ-তরুণীদের জন্য
আর কারও জন্য নয়
