এসো দেখে যাও
শাহবাগ চত্বর বাংলাদেশের হূদয় আজ
কী দারুণ গণজাগরণ, নবজাগরণ, অসাধারণ।
এসো শুনে যাও, ওরা কী বলে!
জনতার নিশ্বাস বলে ফাঁসি চাই
জনতার বিশ্বাস বলে ফাঁসি চাই
জনতার সাহসিকতা জনতার অস্তিত্ব
বলে ফাঁসি চাই।
সাবাস এ জনতার প্রতিবাদ-মঞ্চ
তোমরাই করে গেলে মাইলফলক
যুদ্ধাপরাধীদের নির্মূল অভিযানে
তোমরাই মশাল-আলোক।
আমি বিস্মিত আমি স্তম্ভিত বিচারের রায়ে
আমি আশাহত নিরাশ আমি জনতার মতো
আমার আগামী দিন জানি না কিছুই কীভাবে যাবে
জনতার বিস্ফোরণে স্যালুট জানাই অনবরত
স্যালুট স্যালুট জানাই অনবরত।
শেষদিন শেষবার বিচারের রায়ে
হবেই সে ইতিহাস জনতার জয়ে।
