শাহবাগ চত্বর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৪
শাহবাগ আমাকে কোথাও যেতে দেয় না শাহবাগ আমাকে টেনে রাখে ভালোবাসায় শাহবাগ আমাকে শ্লোগানমুুুখর করে রাখে সারাদিন-সারারাত শাহবাগে কোনো রাতদিন নেই শাহবাগে শুধু গান, শাহবাগে শুধু ছবি শাহবাগে সময় উত্তাল-সমুদ্র, গর্জন গর্জন শাহবাগ ছেড়ে কোথাও যাব না শাহবাগে ফুুটেছে স্বপ্ন, আর্তনাদ শাহবাগে আজ বিস্ফোরিত মন বসন্ত এসেছে আজ শাহবাগে লক্ষ তরুণ জেগে আছে শাহবাগে বঞ্চিতরা একাকার আজ শাহবাগে ইতিহাস নিজেকে লিখছে শাহবাগে বাংলাদেশ ফুঁসে ফুঁসে ওঠে শাহবাগে দাবানল ছড়িয়ে পড়ছে শাহবাগে মানুষের ভেতর দিয়ে মানুষ চলে যাচ্ছে শাহবাগে সব ঘর, সব বাড়ি, সব কথা আজ শাহবাগে মানুুষ তাকিয়ে আছে শাহবাগে, শাহবাগ কতদূর! বাতাসে পাতো কান, শোনো, জীবনপোড়ানো সুুর দ্যাখো, বাংলাদেশের অচলায়তন ভাঙচুর ভাঙচুর...