ইরান সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের সময় এসেছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১১
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের সময় এসেছে। ইরানের ব্যাপারে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনার মাত্র দু’সপ্তাহ আগে তিনি মঙ্গলবার তেহরানের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ কথা বলেন। ওবামা ষ্টেট অব ইউনিয়ন ভাষণে বলেন, ‘ইরানের নেতৃবৃন্দকে অবশ্যই অনুধাবন করতে হবে তাদের পারমাণবিক সংকটের কূটনৈতিক সমাধানের সময় এসেছে।