তারকারা তাদের বন্ধুত্বের সম্পর্কের বাইরে প্রেমের সম্পর্কে অকপট স্বীকারোক্তি করেছেন খুব কম। এর আগে নিরব-সারিকার বেলায় ছিল। তবে সে সম্পর্কেও ইতি ঘটেছে। এ সময়ের পর্দাজুটি যদি বলা হয় শখ-নিলয়ের প্রেমের কথা তবে বাড়িয়ে বলা হবে না। তাদের ভেতরেও বিচ্ছেদের কিছুটা আভাস পাওয়া গেলেও তা অনেকের ভাষায় নাকি ‘অভিমান’। আর শোবিজ দুনিয়ার এই জুটির খরায় এই যুগল তাদের আবেগের সম্পর্কে টিকে থাকুক এটাই যেন তার সকল শুভাকাঙ্ক্ষীর প্রত্যাশা। গতকালের ভ্যালেন্টাইনেও দু’জন দু’জনার প্রতি উপহার আদান -প্রদান থেকে শুরু করে পর্দায় ভালোবাসার আলাপনে উপস্থিতি মিডিয়াতে নতুন এক দৃষ্টান্ত তৈরি করেছে। ছবিটি তাদের অস্ট্রেলিয়া ট্যুরের সময় তোলা।
