এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘প্রপস্’। আশরাফ আলভীর কাহিনীতে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাশেদ রাহা। অভিনয় করেছেন—অপূর্ব মজুমদার, সুমাইয়া শিমু, আরফান নিশো, সীমানা, অহনা প্রমুখ। প্রপস্ ব্যবহার হয় বিভিন্ন নির্দিষ্ট কাজে। আমরা আমাদের যে রিলেশনগুলো তৈরি করি তা এক প্রকারের প্রপস হিসেবে ব্যবহারের জন্য। যৌক্তিকভাবে কোনোটা দৃশ্যমান আবার কোনোটা অদৃশ্য। নাটকের গল্পনুযায়ী সুমাইয়া শিমু যেমন প্রাচুর্যের জন্য বিয়ে করেছে অপূর্ব মজুমদারকে, যিনি কিনা প্যারালাইসিস রোগী কিন্তু ভালোবাসতো শাহরিয়াজকে। আবার নোমানের অবর্তমানে নিশোকে পেতে চেয়েছিল। অন্যদিকে শিশির ভালোবাসতো প্রান্তিকে কিন্তু প্রান্তি টাকার জন্য শিশিরের সাথে অভিনয় করে। অহনা ও নোমানের বিয়ে হলেও নোমান এখনো ভালোবাসে অনন্যাকে। এইভাবে দেখা গেছে সবাই তাদের নিজেদেও জায়গার জন্য একে অন্যকে প্রপস্ হিসেবে ব্যবহার করেছে।
