শিল্পকলায় আজ শিশু মেলা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৭
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে প্রতি মাসের নিয়মিত আয়োজন শিশু মেলা। আজ বিকেল ৪টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের নিচতলাস্থ গোল চত্বরে উক্ত শিশু মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি শুরু হবে নৃত্যশিল্পী দীপা খন্দকারের নৃত্য পরিচালনায় ‘ফুলে ফুলে ঢুলে ঢুলে’ গানের মাধ্যমে। একাডেমী আয়োজিত শিশু মেলার বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করবেন রাহিজা খানম ঝুনু, জিনাত বরকত উল্লাহ, মীনু হক, দীপা খন্দকার, সেলিনা হক, ডলি ইকবাল, নিলুফার ওয়াহিদ ও সুলতানা হায়দার।