প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। গত বছরের ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উত্সবে উপমহাদেশের প্রায় ১০০ জন খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আজ প্রচার হবে প্রখ্যাত সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদবাদন।
