আজ তাড়াশের ঐতিহ্যবাহী দৈ মেলা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
শ্রীপঞ্চমী উপলক্ষ্যে তাড়াশে আজ ঐতিহ্যবাহী শুক্রবার দৈ মেলা অনুষ্ঠিত হবে। তাড়াশ উপজেলা সদরসহ তাড়াশ সদর গ্রামের ঘোষদের সাথে আলাপ করে জানা যায় তাড়াশের ১২ জন ঘোষ মেলার জন্য ১শ’ মণ দুধ আমদানি করেছে বাঘাবাড়ির মিল্কভিটার পার্শ্ববর্তী এলাকা থেকে। এসব ঘোষদের বাড়িতে দু’দিন আগে থেকেই দৈ তৈরির কাজ শুরু হয়েছে। এদের মধ্যে রয়েছে জীবন ঘোষ, সুবল ঘোষ, উত্তম ঘোষ, গৌতম ঘোষ, রঞ্জিত ঘোষ, রণ ঘোষ, রতু ঘোষ, নিরেদন ঘোষ, উজ্জল ঘোষ, আনন্দ ঘোষ, কার্ত্তিক ঘোষ ও মুসলমানদের মধ্যে সোবাহান ঘোষ। এছাড়া বিভিন্ন স্থান থেকে ঘোষ সম্প্রদায় আরও ২শ’ মণ দুধের দৈ আমদানি করবে বলে ঘোষদের সাথে আলাপ করে জানা যায়।