রামগতিতে পুত্রবধূর আঘাতে শ্বশুর নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা কোডেক কলোনিতে গতকাল বৃহস্পতিবার সকালে পুত্রবধূর আঘাতে শ্বশুর মো. শাজাহানের (৫০) মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে ঝগড়ায় লিপ্ত হলে এক পর্যায়ে পুত্রবধূ আমেনা বেগম শ্বশুর শাহাজানের তলপেটের স্পর্শকাতর স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো ও আমেনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।