টাঙ্গাইলের রসুলপুরে পাওয়া গেছে একটি ছেলে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
সদর উপজেলার রসুলপুর-শালিনায় পাঁচ-ছয় বছরের একটি ছেলে পাওয়া গেছে। ছেলেটি শুধু নিজের নাম শাওন ও অস্পষ্টভাবে পিতার নাম ইসকান এবং বাড়ি দিনাজপুর বলতে পারে। গত ৯ ফেব্রুয়ারি ছেলেটি রেললাইনের উপর কাঁদছিল। সে এখন স্থানীয় ইউপি চেয়ারম্যানের জ্ঞাতসারে শালিনা গ্রামের আব্দুল খালেকের হেফাজতে রয়েছে। উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্টদের ০১৯২৬ ৯৭১১১২ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।