তেলের মূল্য ও বিদ্যুত্ বিল দফায় দফায় বৃদ্ধির ফলে, উত্পাদন খরচ বৃদ্ধিসহ বিভিন্ন প্রতিকূলতায় ও বাজারে ধানের মূল্য ন্যায্য না পাওয়ায় এ বছর ফরিদপুরের সদরপুরে ইরি-বোর চাষ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৩ হাজার ৬৮ হেক্টর জমিতে ইরি-বোর চাষের টার্গেট ধরা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাষ হয়েছে মাত্র ১হাজার ৪শ’ ২১ হেক্টর জমিতে। এখনো প্রায় অর্ধেক জমিতে চাষিরা ইরি-বোর চাষ করতে যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া একমণ ধান উত্পাদন খরচ পড়ে ৯শ’ থেকে ১ হাজার টাকা সে স্থলে ধান উঠার মৌসুমে বাজারে বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা। ফলে ধানচাষে চাষিরা আগ্রহ হারাচ্ছে।
