গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়ন সভা স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মী সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন। রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল খালেক খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. শাহ আলম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের জোনাল ব্যবস্থাপক রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
