রায়পুরায় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
রায়পুরা উপেজলার মহেষপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার দৌলতকান্দি মোড়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজী মোহাম্মদ ইদ্রিছ আলী সভাপতি ও মোঃ সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে মহেষপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ ইদ্রিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সালাহ উদ্দিন আহম্মেদ বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড. ইউনূস আলী ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জজ কোর্টের পি.পি অ্যাড. ন. ম. রুহুল আমিন, কেন্দ্রীয় কৃষক লীগের সমবায় সম্পাদক অ্যাড. মোহাম্মদ সামছুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী ও আইরিন পারভীন প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় হাজী মোহাম্মদ ইদ্রিছ আলী সভাপতি ও গোপন ভোটের মাধ্যমে মোঃ সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।