চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসনে অজ্ঞাতনামা যুবকদের এলোপাতাড়ি কোপে ড্যাগার শাহীন নামে এক যুবক আহত হয়েছে। জানা যায়, উপজেলার বালিয়াডাঙ্গীর মৃত হারুন মোল্যার ছেলে শাহীনকে গত বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে যায়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। থানা সূত্র জানায়, শাহীন এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত । তার নামে চরভদ্রাসন থানায় একটি মামলা থাকলেও বর্তমানে সে জামিনে আছে।
