শাহবাগের সমাবেশ সম্পর্কে কটূক্তি

হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
ফেইসবুকে ঢাকায় শাহবাগের সমাবেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আজমিরীগঞ্জের এক মাদ্রাসা শিক্ষককে ২ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার রাতে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ দণ্ড প্রদান করেন। জানা যায়, উপজেলার কাকাইলছেও বাজারের কম্পিউটার ব্যবসায়ী ও শরীফপুর আনন্দপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক জুনাইদ আল হাবীব ফেইসবুকে শাহবাগের গণজাগরণ সম্পর্কে বিরূপ মন্তব্য করে প্রচারণা চালায়। বিষয়টি জানাজানি হলে ওসি তৈমুর বখত চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হাবীবকে গ্রেফতার করে। এ সময় তার মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।