সিলেটে বিশ্ব বেতার দিবস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র বিশ্ব বেতার দিবস বিশেষভাবে উদযাপন করে। এ উপলক্ষে র্যালি, আলোচনা অনুষ্ঠান এবং বেতার ভবন স্টুডিও থেকে বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির সুফিয়ান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মীর শাহ আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেতার সবার, সব সময় সবখানে, মুক্তিযুদ্ধে বেতারের ভূমিকা গৌরবোজ্জ্বল, মানুষকে সচেতন করতে বেতারের কোনো বিকল্প নেই। র্যালিতে বার্তা, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারী, শিল্পী, কলাকুশলী, যন্ত্রী, কথক, গীতিকার, নাট্যকার, ঘোষক- ঘোষিকা, সংবাদ পাঠক-পাঠিকা সকলে অংশগ্রহণ করে।