শ্রীপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার মাদক ব্যবসায়ীকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সাজা ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূইয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত বসিয়ে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা মার্কেটপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে বাবুল ভান্ডারীকে (৩০) ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস সাজা দেয়া হয়। শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদ গ্রামের আজাহারের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৮), নেত্রকোনা জেলা সদর উপজেলার রউয়া গ্রামের মৃত ছায়েদের ছেলে মোঃ বাবুল (৩৫), গড়গড়িয়া মাষ্টারবাড়ী গ্রামের শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া মৃত হাবিবুরের ছেলে মোঃ সোহরাবকে (২০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
