কাঁঠালিয়ায় জেপির কমিটি গঠন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
জাতীয় পার্টির (জেপি) কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা গত বুধবার স্থানীয় কৈখালী বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুগ্ম আহবায়ক হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টির উপজেলা আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, যুব সংহতির নেতা মোঃ অলিউর রহমান রিয়াজ, মোঃ আ. লতিফ, মো. নজরুল, মো. রাসেল, মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক এইচ এম এলেন প্রমুখ। সভা শেষে চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আঃ মালেক খানকে আহবায়ক ও মো. আঃ বারেক হাওলাদার, মো. মতিউর রহমান ও মো. গিয়াস উদ্দিন সেন্টকে যুগ্ম আহবায়ক করে ইউনিয়ন জেপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।