দৌলতপুরে ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
উপজেলার আড়িয়া এলাকার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি কিনু মণ্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আড়িয়া মণ্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্রী হাসিকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি কিনু মণ্ডলকে একটি দেশি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। সে আড়িয়া মণ্ডলপাড়া গ্রামের মৃত আতাহার মণ্ডলের ছেলে। কিনু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিকে হত্যার কথা স্বীকার করেছে বলে ওসি জাহির হোসেন জানান।