বরিশালে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
বরিশালে শুরু হয়েছে ৯ম অমৃত লাল দে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। টুর্নামেন্টে গ্রান্ডমাস্টার রানী হামিদ, রাকিব ও সাগরসহ মোট ৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর কর্মবীর আব্দুল খালেক পাঠাগার মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল চেস ক্লাবের সভাপতি এডভোকেট এনায়েত পীর খান, সাধারণ সম্পাদক ডা. মো. জয়নাল আবেদীন, মাসুদা বেগম, সাইফুল ইসলাম অমি প্রমুখ।