প্রিমিয়ার ব্যাংক ফুটবল

ড্র করলো ওয়ারী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে গতকালের ম্যাচও ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়ারী ক্লাব গোল শূন্য ড্র করেছে ঢাকা ইউনাইটেড স্পোর্টসের সাথে। কমলাপুর স্টেডিয়ামে আজ বিকাল তিনটায় খেলবে ফরাশগঞ্জ এবং ভিক্টোরিয়া। প্রথম ম্যাচে ফরাশগঞ্জ ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল। আর ভিক্টোরিয়া ২-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জকে।