সফররত লন্ডন এফসি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ঢাকা একাদশের বিরুদ্ধে।
আগামীকাল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শাহারপাড়া গ্রামে বেলা দুইটায় অনুষ্ঠিত হবে খেলাটি। জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া ঢাকা একাদশ।
দল: আতাউর রহমান খান আতা (ম্যানেজার) জাহিদুর রহমান কাকন (অধিনায়ক), আরিফ খান জয়, জুয়েল রানা, গোলাম গাউস, মিজানুর রহমান ডন, ইমতিয়াজ আহমেদ নকিব, শহীদ হোসেন স্বপন, জাকির হোসেন শাহীন, মাসুদ রানা, ইকবাল হোসেন, খোকন, আলফাজ, গোবিন্দ, গোলকিপার নিজাম, শহিদুল আলম রঞ্জন, আব্দুল কাইউম সেন্টু।
