চট্টগ্রাম প্রথম বিভাগ ক্রিকেটের সুপার ফোর পর্বের উদ্বোধনী দিনের খেলায় নীমতলা লায়ন্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র জয়ী হয়।
গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নীমতলা ৪ উইকেটে মোহামেডান ব্লুজকে পরাজিত করে।
সংক্ষিপ্ত স্কোর :
মোহামেডান ব্লুজ ১০৭/১০ (ওমর ফারুক ১৯, আসিফ ইকবাল ১৬, আতিকুর রহমান ১৪, অতিঃ ১৬; জাহিদ জাভেদ ৫/২৫)।
নীমতলা লায়ন্স ক্লাব-১০৮ (জিয়াউল বাসার ২৮, জাহিদ জাভেদ ১৮, আশিকুর ১৬, তানভীর ১৬, জলিল ১২; ওমর ফারুক ২/২০, মঈনুল আলম ২/২৩)।
এদিকে দিনের অপর খেলায় সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ৭ উইকেটে হারায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীনকে।
সংক্ষিপ্ত স্কোর :
নওজোয়ান গ্রীন ১৩৭ অলআউট (নুর ইসলাম ৩৭, তৌহিদুল ২৬, মেজবাউল ২২, হাসিবুল ১৭, অতীশ ঘোষ ১৪, ইমজাম কবির ১০, অতিঃ ১০। রবিউল ৪/৫, জুনায়েদ ৪/৩৫)।
মুক্তিযোদ্ধা সংসদ ৩ উইকেটে ১৬২, ইরফানুল হক ৫৫, মইনুল ইসলাম ৫১, অপঃ, কফিল ৩৫, জুনায়েদ ১২, অতিঃ ৮। মো. তৌফিক ৩/৫১।
উল্লেখ্য, লিগের প্রথম পর্বে ১৬টি দল চার গ্রুপে খেলেছিল। এরপর গ্রুপ থেকে শীর্ষস্থানীয় চার দল নীমতলা লায়ন্স ক্লাব, মোহামেডান ব্লুজ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র (লাল) ও আগ্রাবাদ নওজোয়ান গ্রীন সুপার ফোরে ওঠে।
