ব্যথানাশক ডাইক্লোফেনাক ওষুধ থেকে হার্ট এ্যাটাকের ঝুঁকির কারণে কানাডিয়ান ও বৃটিশ গবেষকগণ ব্যথানাশক বা এন্টিইনফ্লামেটরী ড্রাগ ডাইক্লোফেনাক বিশ্বব্যাপী ওষুধের মার্কেট থেকে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন। সাধারণত: গীটায় ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা ও আর্থাইটিসে ডাইক্লোফেনাক ওষুধ ব্যবহার করা হয়। এধরনের ব্যথানাশক ওষুধ বিশ্বব্যাপী ওটিসি প্রডাক্ট হিসাবে বিক্রয় হয়। পোলোস মেডিসিন জার্নালে প্রকাশিত এক নিবন্ধে টরেন্টোর ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল ইভালুয়েটিভ সায়েন্সের বিশেষজ্ঞ ড. ডেভিড হেনরি ডাইক্লোফেনাক সোডিয়াম থেকে হার্ট এ্যাটাকের ঝুঁকির তথ্য পান গবেষণায়। তিনি উল্লেখ করেন ডাইক্লোফেনাক সোডিয়াম বা নন-স্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটরী ড্রাগ বা এনএসএআইডিস কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে বিক্রয় হয়। বিশেষজ্ঞগণ উল্লেখ করেন ভায়োক্স-এর মতই ডাইক্লোফেনাক ওষুধে হার্ট এ্যাটাকের ঝুঁকি বেশী। ড. হেনরী একজন ফার্মাকোলজির শিক্ষক হিসাবে উল্লেখ করেন ৮ বছর আগে হার্ট এ্যাটাকের ঝুঁকির কারণে ভায়োক্স আন্তর্জাতিক বাজার থেকে প্রত্যাহার করা হয়। তিনি আশা প্রকাশ করেন ডাইক্লোফেনাকও বাজার থেকে প্রত্যাহার করে নেয়া হবে। ড. হিনরী আরও বলেন, ভায়োক্স, রফিকক্সিব-এর মত ডাইক্লোফেনাক হার্ট এ্যাটাকের জন্য সমান ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্ব্বেও বিশ্বের অনেক দেশে এখনও ডাইক্লোফেনাক বহুল ব্যবহূত ব্যথানাশক ওষুধ এবং ব্যথানাশক জাতীয় ওষুধের এক তৃতীয়াংশের বাজার দখল করে আছে ডাইক্লোফেনাক।
