জবিতে ১ম বর্ষের ‘বি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ‘বি’ ইউনিটের ২য় মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে। মাইগ্রেশনের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের ১৮ ফেব্রুয়ারির মধ্যে সংশি¬্লষ্ট বিভাগের মাইগ্রেশন সম্পন্ন করতে হবে। ‘বি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের মধ্যে ১৯ ফেব্রুয়ারি সকাল ৮.৩০টায় মানবিক শাখার মেধাক্রম ১৬০১ থেকে ২০০০ পর্যন্ত এবং বিজ্ঞান শাখার মেধাক্রম ৪৫১ থেকে ৫৫০ পর্যন্ত পরীক্ষার্থীদের ৩য় সাক্ষাত্কার কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিকে, ‘ডি’ ইউনিটের সম্ভাব্য শূন্য আসনে সাধারণ ৪র্থ মাইগ্রেশন ও কোটায় ১ম মাইগ্রেশন ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান ভবন ১ এর ১০০৩ নং কক্ষে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৩য় মাইগ্রেশনে উপস্থিত হয়ে যারা কাঙ্ক্ষিত বিষয় পায়নি বা উপস্থিত হতে পারেনি তারাও আবেদন করতে পারবে। ‘ডি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের মধ্যে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১.৩০টায় মানবিক শাখার মেধাক্রম ৮৭১ থেকে ৮৮৫ পর্যন্ত এবং বিজ্ঞান শাখার মেধাক্রম ৪০১ থেকে ৪৪০ পর্যন্ত পরীক্ষার্থীদের ৪র্থ সাক্ষাত্কার সামাজিক বিজ্ঞান ভবন ১ এর ১০০৩ নং কক্ষে অনুষ্ঠিত হবে। এছাড়া, ‘ডি’ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটায় শূন্য আসনের ২য় সাক্ষাত্কার ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।