আজকের অনুষ্ঠান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৫
শুক্রবার আমরা রুখে দাঁড়াবোই ঃ ধর্ষণসহ সবধরনের নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, সকাল ১০টা, জাতীয় প্রেস ক্লাব। বেঙ্গল ফাউন্ডেশন ঃ শিল্পী জয়া শাহরীন হক-এর একক চিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬টা, বেঙ্গল আর্ট লাউঞ্জ, ৬, গুলশান এভিনিউ। রঙিন ভুবন ঃ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সকাল ১০টা ৩০ মি:, বাড়ি-৩, সড়ক-১০, সেক্টর-৯, উত্তরা। মইনিয়া শিশু-কিশোর মেলা ঃ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সকাল ১০টা, ‘স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর ঃ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শিশু-কিশোর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সকাল ১০টা, জাদুঘর প্রাঙ্গণ। বাঙলার পাঠশালা ঃ কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান, আর সি মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ব বিদ্যালয়, বিকাল ৫টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঃ ‘বঙ্গবন্ধু হত্যার পর যুদ্ধাপরাধীদের উত্থান’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল ১১টা, শিল্পকলা একাডেমী। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা কমিটি ঃ ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রে পরিবেশ অভিঘাত সমীক্ষা’ বিষয়ক মতবিনিময় সভা, মুক্তিভবন, ২ কমরেড মনিসিংহ সড়ক।