বিদেশের ব্যাংকে হিসাব ও ব্যবসা পরিচালনা করতে পারবে না রাশিয়ার মন্ত্রিসভার সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তরা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এ সংক্রান্ত একটি বিল সম্প্রতি পার্লামেন্টে উত্থাপন করেছেন। কর্মকর্তাদের স্ত্রী ও তাদের ছোটো ছেলে-মেয়েরাও এ আইনের আওতাধীন। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, লবিস্টদের কর্মকাণ্ডে একটি শৃঙ্খলা আনয়ন, জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে প্রচেষ্টায় দক্ষতা বৃদ্ধি আইনের লক্ষ্য বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে গত শরতে ভ্লাদিমির পুটিন ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণে তার অভিপ্রায় ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আইন করে পুটিন নিজেকে আরো বিচ্ছিন্ন করে তুলছেন।
—পলাশ সরকার
