গানোফোন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
জিটিভিতে সাপ্তাহিকভাবে সম্প্রচার শুরু ব্যাতিক্রমী স্টুডিও কনসার্ট ‘গানোফোন’। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরনের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে। অনুষ্ঠানের প্রতি পর্বকে সাজানো হয়েছে ব্যাতিক্রমীভাবে। ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ফোনের পাশাপাশি দর্শকরা এস এম এস ও ফেইসবুক বন্ধুরাও অংশগ্রহণ করতে পারবেন। থাকছে তারকাদের অনুরোধের গান এবং আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের শিল্পীর গান। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপক এ্যানি। এবারের পর্বে অতিথি সংগীতশিল্পী রোমানা ইসলাম। প্রচার হবে আজ রাত ১১টা ৫ মিনিটে।