চলচ্চিত্র নির্মাণের ঘোষণায় ইসরাফিল শাহীন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
তরুণ নির্মাতাদের অনেকেই চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসছেন। সেই ধারাবাহিকতা টিভি অনুষ্ঠান নির্মাতা ইসরাফিল শাহীন এবারে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন। চলচ্চিত্রের নাম ‘তবুও ভালোবাসি’। কাহিনী ও চিত্রনাট্য করছেন ইকবাল খন্দকার। নিজের চলচ্চিত্র নির্মাণের ঘোষণার জন্য এরই ভেতরে পরিচালক সমিতির সদস্যপদের জন্যও আবেদন জমা দিয়েছেন। ‘তবুও ভালোবাসি’ চলচ্চিত্র প্রসঙ্গে ইসরাফিল শাহিন বলেন, ‘সম্পূর্ণ রোমান্টিক ধারার একটি চলচ্চিত্র তৈরি করব। আমার ছবিতেও অ্যানিমেশন বা স্পেশাল অ্যাফেক্টের কাজ থাকবে তবে কোন মারদাঙ্গা অ্যাকশন থাকবেনা। কারণ আমি মনে করি, শুধু অ্যাকশনের জন্যই নয় রোমান্টিক সামাজিক ছবিতেও স্পেশাল অ্যাফেক্ট দিয়ে বিশেষত্ব আনার সময় হয়েছে। এ সময়ে শাকিব খান, মোসুমীর সাথে নতুন দুই তারকাজুটিকে হাজির করব এই চলচ্চিত্রে। এরই ভেতরে স্ক্রিপ্ট ও লোকেশনের কাজ শেষ হয়েছে। ছবিতে সংগীত পরিচালনা করবেন বেলাল খান।