এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বৈরী বাতাস’। নাটকটি যৌথভাবে রচনা করেছন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান। পরিচালনায় জুয়েল মাহমুদ। অভিনয় করেছেন—রুনা খান, আমজাদ হোসেন, ম আ সালাম, নাফিজা, লিটু আনাম, আহমেদ রুবেল, গাজী রাকায়েত, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নওশীন, মৌসুমি বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, শশী, টিসা, রহমত আলী, সোহান খান, নিশা, মৌমি, মাশিয়াত, শ্যামল ও আরো অনেকে।
সচরাচর প্রতিটি নাটকে থাকে এক বা একাধিক হিরো চরিত্র। কিন্তু ‘বৈরী বাতাস’ নাটকে প্রধান চরিত্রের ভূমিকায় আছেন কিছু খল চরিত্রের মানুষ। তারা কেউ মুখোশ খুলে, কেউ বা মুখোশ পড়ে। তাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের বর্তমান সামাজিক অবস্থার জীর্ণতা ও অসংগতি। এখানে বিভিন্ন বয়সের কয়েক প্রজন্মের মানুষের ক্ষয়ে যাওয়ার চিত্র যেমন নানা নাটকীয় ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে তেমনি তা থেকে উত্তরণের ইঙ্গিত পাওয়া যায়।
