তালেবানদের জঙ্গি হামলায় জর্জরিত পাকিস্তান, ভালোবাসা দিবস উদযাপনের সুযোগ যেখানে একেবারেই কম, সেখানেও প্রেম-ভালোবাসার মৃত্যু ঘটেনি। অনেকেই উত্সাহ-উদ্দীপনা নিয়ে উদযাপন করেছে ভালোবাসা দিবস। কিন্তু একইসঙ্গে নিন্দা-সমালোচনা, প্রতিবাদের ঝড় উঠেছে দিবসটিকে ঘিরে। শহরে শহরে দেখা গেছে দিনটির পক্ষে-বিপক্ষে ভিন্ন চিত্র, মিশ্র প্রতিক্রিয়া। রক্ষণশীলরা বৃহস্পতিবার লোকজনকে ভালোবাসা দিবস বর্জনের আহ্বান জানিয়েছে। পশ্চিমা এ সংস্কৃতিতে দেশের সনাতন প্রথা, ইসলামিক সমাজ এবং মূল্যবোধের অবক্ষয় ঘটছে বলে অভিযোগ করেছে তারা। করাচিতে দেখা গেছে কালো হূদয় আঁঁকা বিলবোর্ড। তাতে ‘ভ্যালেন্টাইনস ডে কে না বলুন’ লিখে জনগণকে তা বয়কট করার আহ্বান জানানো হয়েছে। আবার অনেকেই বলেছেন, সবসময় বোমা হামলার আতঙ্কের মুখে থেকে আনন্দ করার সুযোগ তেমন না থাকায় এই দিনটিকেই একটি উত্সব হিসাবে উদযাপন করেছেন তারা।
