ভারতের প্রস্তাবিত খাদ্য নিরাপত্তা বিলে বাড়তি ২০ হাজার কোটি রুপি চাওয়া হয়েছে। এর মধ্য দিয়ে গরীবদের খাদ্যে ভর্তুকির বিষয়টি নিশ্চিত করা হবে। দেশটির খাদ্যমন্ত্রী কে ভি থমাস বৃহস্পতিবার এ কথা বলেন। যদিও ভারতীয় সরকার বাজেটে বড় ধরনের ব্যয় কমানোর চেষ্টা চালাচ্ছে। ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশনে ২১ ফেব্রুয়ারি এই বিলটি তোলার কথা রয়েছে। চলতি অর্থবছরে খাদ্য ভর্তুকিতে দশহাজার কোটি রুপি বরাদ্দ ছিল বলে থমাস জানান।
