নেত্রকোনার বিশিষ্ট কবি নুরুল হককে খালেকদাদ চৌধুরী সাহিত্য প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উত্সব বৃহস্পতিবার রাতে সমাপ্ত হয়েছে। সাহিত্য সমাজের উদ্যোগে মোক্তারপাড়ার বকুলতলায় দুইদিনব্যাপী সপ্তদশ বসন্তকালীন সাহিত্য উত্সব এবং খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। এছাড়া দুইদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা পাঠ এবং সঙ্গীতানুষ্ঠান। উল্লেখ্য, প্রয়াত খালেকদাদ চৌধুরী বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত একজন বিশিষ্ট কথাসাহিত্যিক।
