নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি কারখানার নৈশ প্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ ওই কারখানার পয়নিষ্কাশনের ট্যাঙ্কিতে ফেলে দেয়। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ অপর দুই প্রহরীকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে। নিহত শাহাবুদ্দিন মুন্সীগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ইভিন্স সুইস ফ্যাক্টরিতে নৈশ প্রহরী হিসেবে চাকরি করতো শাহাবুদ্দিন। শুক্রবার সকালে কারখানা লাগোয়া কারখানার পয়:নিষ্কাশনের একটি ট্যাঙ্কির সামনে জুতা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ট্যাঙ্কির ভেতর থেকে শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে। কারখানাটির মালিক মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার চেয়ারম্যানের।
