কক্সবাজার সাগরপাড়ের হোটেল-মোটেল জোনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রেস্তোরাঁ মালিক গুরুতর আহত হয়েছেন। এসময় ওই রেস্তোরার আরও ৩ কর্মচারী আহত হন। এ সময় ফ্রেশ নামক রেস্তোঁরায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ফ্রেশ ইন রেস্তোঁরার মালিক মোহাম্মদ শফিকে (৩০) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
