কসবায় ছাত্রী অপহরণের চেষ্টা

বখাটে যুবকের ছয় মাসের কারাদণ্ড

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে গত বৃহস্পতিবার দুপুরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সাগর মিয়া নামে এক বখাটে যুবক। এ সময় ওই স্কুলছাত্রীর আর্তচিত্কারে স্থানীয় লোকজন সাগরকে আটক করে স্কুলে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত সাগর মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মোহাম্মদ হাবিবউল্লাহ। কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের বাড়ি লালমনিরহাট জেলার দালানপাড়া গ্রামে। সাগর বর্তমানে কসবা থানা হাজতে রয়েছে। জানা গেছে, বখাটে যুবক সাগর মিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামে রাজমিস্ত্রীর কাজ করে। ওই স্কুল ছাত্রীর বাড়িতে ৭/৮ মাস আগে রাজমিস্ত্রীর কাজ নেয়। তাদের বাড়ির কাজ শেষে মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত সাগর। গত ১৫/১৬ দিন আগেও তাকে তুলে নেয়ার জন্য তাদের বাড়িতে যায়। বৃহস্পতিবার দুপুরে মেয়েটি স্কুল থেকে বাইরে এলে ওই যুবকটি তাকে তুলে নেয়ার চেষ্টা করেন।