সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে পুলিশের বিশেষ সেল গঠন হবে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫২
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে ‘পুলিশ ও গণমাধ্যম’ শীর্ষক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার এসএমপির সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় এসএমপির নতুন কমিশনার নিবাস রঞ্জন মাঝী বলেন, পুলিশ মানবাধিকার রক্ষায় কাজ করছে। সিলেটের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিগগিরই পুলিশের বিশেষ সেল গঠন করা হবে। আগামী মার্চে পুলিশের জনবল বাড়ার সাথে আইন-শৃংখলা পরিস্থিতি ও নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার এজাজ আহমদ, উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলাম প্রমুখ।