স্বাধীনতার ৪২ বছর পর পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধের সামনে নির্মিত হচ্ছে এলাকার সবচেয়ে বড় শহীদ মিনার । ১৭ ফেব্রুয়ারি শিল্প প্রতিমন্ত্রি ওমর ফারুক চৌধুরী এমপি এ শহীদ মিনারটি উদ্বোধন করবেন । পাবনা - ৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন এর উদ্যোগে গত বছর এই শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। এর দৈর্ঘ ৭২ ফুট এবং প্রস্থ ৪৩ ফুট। মিনারের পাঁচটি সু-উচ্চ বেদী ,মেঝে ও সিড়ি কালো পাথরে মোড়ানো হয়েছে। চত্তর উন্নয়নে ৪শ স্কয়ার ফিট ইটের সোলিং ও ঢালাইয়ের নির্মাণ কাজ শেষে এর প্রকৃত শৈল্পিক সৌদর্য্য ফুটে উঠবে - এমন আশাই করছেন নির্মাণ কমিটির সভাপতি ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান। সেক্রেটারি আলমাহমুদ বাবলু বলেন, প্রকল্পটি বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
